শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

প্রথম অগ্রাধিকার জিনিসপত্রের দাম কমানো: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

প্রকাশের সময়: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

‘ব্যবসা-বাণিজ্য সহজ করা এবং জিনিসপত্রের দাম কমানোই হবে বাণিজ্য উপদেষ্টা হিসেবে আমার প্রথম অগ্রাধিকার। আমি নিজে একজন অর্থনীতিবিদ, তাই আমার বিশ্বাস আমি জিনিসপত্রের দাম সহসাই কমিয়ে আনতে পারবো। ব্যবসা-বাণিজ্যের পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসবে।’- এসব কথা বলেছেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রবিবার ১৮ আগষ্ট সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।-খবর তোলপাড়।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজার মনিটরিং চলমান থাকলে জিনিসপত্রের দাম কমবে ও মানুষ শিগগিরই এর সুফল পাবে। তাছাড়া, উৎপাদন এবং সরবরাহ ঠিক রাখাতে হবে।

তিনি বলেন, মানুষের উপর যাতে দামের বাড়তি চাপ না পড়ে সেজন্য অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া আপাতত আমদানি করা হবে না। ডলারের দামের তারতম্য কমাতে সংশ্লিষ্টদের সঙ্গে ক্রমাগত আলোচনা চলছে। এলডিসি থেকে উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এশিয়ান উন্নয়ন ব্যাংক-এডিবির সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এডিবি অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে। তারা আগামীতে এই সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে, একইসঙ্গে বিশ্ব ব্যাংকও আমাদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর