শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বন্ধই থাকছে সময় টিভি, রবিবার শুনানি

প্রকাশের সময়: বুধবার, ২১ আগস্ট, ২০২৪

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধ রাখতে বলা হাইকোর্টের আদেশ স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার জজ আদালত। তবে এ সংক্রান্ত আবেদনের শুনানির জন্য আগামী ২৫ আগস্ট রবিবার আপিল বিভাগে শুনানির দিন ধার্য করেছেন আদালত। ফলে এ সময় পর্যন্ত টেলিভিনশনটির সম্প্রচার বন্ধ থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ কারণে সময় টিভি আপাতত বন্ধই থাকছে। তবে টেলিভিশনটির অনলাইন নিউজ পোর্টাল সচল রয়েছে।-খবর তোলপাড়।

সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব। সময় মিডিয়া লিমিটেডের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সহযোগিতা করেন অ্যাডভোকেট ফারজানা খান নীলা।

গত সোমবার (১৯ আগস্ট) রাত ১২টার পর বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার বন্ধ করা হয়। এর আগে সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর