শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বাংলাদশে টেলিভিশনের মহাপরিচালক ওএসডি, জিএম নূরুল আজম

প্রকাশের সময়: বুধবার, ২১ আগস্ট, ২০২৪

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ১৮ আগস্ট এক আদেশে তাঁকে বিটিভি থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

বর্তমানে বিটিভির মহাপরিচালকের দায়িত্বে কেউ নেই। আগামী নভেম্বর থেকে তাঁর অবসরকালীন ছুটিতে যাওয়ার কথা রয়েছে।-খবর তোলপাড়।

২০২৩ সালের ৫ জুন তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকা অবস্থায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. জাহাঙ্গীর আলম। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা।

এদিকে গতকাল মঙ্গলবার বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার (জিএম) পদেও পরিবর্তন আনা হয়েছে। এই পদে চলতি দায়িত্বে ছিলেন মাহফুজা আক্তার। তাঁকে তাঁর আগের পদ কন্ট্রোলার প্রোগ্রাম ম্যানেজারে পদায়ন করা হয়েছে। চলতি দায়িত্বে নতুন জিএম হয়েছেন নূরুল আজম। তিনি বিটিভির ঢাকা কেন্দ্রের বার্তা সম্পাদক ছিলেন।

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর