শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

দলীয় সিদ্ধান্ত না মানার বিষয়ে ইসি বেকায়দায় নেই জানিয়েছে বাংলাদেশের সিইসি

প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ মে, ২০২৪

ষষ্ঠ উপজেলা নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশনা ছিল, উপজেলায় মন্ত্রী এমপিদের স্বজনরা কেউ প্রার্থী হতে পারবে না। দলীয় সিদ্ধান্ত মেনে অনেক মন্ত্রী এমপির স্বজন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। আবার অনেকে দলীয় সিদ্ধান্ত না মেনে প্রার্থী হিসেবে এখনও আছেন ভোটের মাঠে। তবে এ বিষয়ে মোটেও চিন্তিত নয় নির্বাচন কমিশন।

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত না মানার বিষয়ে ইসি বেকায়দায় নেই। এটা পুরাটাই রাজনৈতিক নৈতিকতার বিষয়। এছাড়া আসন্ন উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের বিষয়টি বড় সমস্যা হয়ে দাঁড়াবে না বলেও জানান সিইসি।-খবর তোলপাড় ।

মঙ্গলবার (৭ মে) নির্বাচন কমিশনার এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনে কোন দল থেকে কে দাঁড়াল সেটি ইসির দেখার বিষয় নয়। আমাদের কাজ নির্বাচন পরিচালনা করা। আমরা দেখছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কেমন। দলীয় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কিনা সেটা আমরা দেখব না।’

তিনি বলেন, আইনে আছে নির্বাচনে যদি একজন প্রার্থী থাকেন তাহলে তিনি নির্বাচনে জয়ী ঘোষিত হবেন। কেউ যদি এভাবে বিজয়ী হয়ে থাকেন সেটা আইন অনুযায়ী।

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ৬ থেকে ১০ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এ ছাড়া ভোট উপলক্ষে গতকাল বুধবার ১৪১টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

উল্লেখ্য, মোট চার ধাপের এই নির্বাচনের পরবর্তীতে তিন ধাপের ভোট ২৩, ২৯ মে ও ৫ জুন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর