রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে উপজেলা দুর্যোগ কমিটির বাৎসরিক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রাম সদর উপজেলা দুর্যোগ কমিটির বাৎসরিক সভা সদর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সভার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদা পারভীন।

এসময় বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফুল ইসলাম, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, পাঁচগাছী ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, সিনিয়র সাংবাদিক সফি খান, হুমায়ুন কবির সূর্য, ফজলে ইলাহী স্বপন, ফ্রেন্ডশীপ সংস্থার প্রতিনিধি আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় মহিদেব যুব সমাজকল্যাণ সংস্থার ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান। প্রকল্পটিতে কারিগরি সহযাগিতায় করছে মানুষের জন্য ফাউন্ডেশন এবং অর্থায়ন করছে সুইডেন সরকার। প্রকল্পটি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ও যাত্রাপুর ইউনিয়নে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে কার্যক্রম বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর