শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাজিম উদ্দীন খন্দকার আর নেই

প্রকাশের সময়: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাজিম উদ্দীন খন্দকার বার্ধ্যকজনিত কারণে শুক্রবার(১৩সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে—রাজিউন)।

তিনি আশিকুর রহমান চয়নের বাবা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি স্ত্রী, ৪ছেলে, ২মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার (১০সেপ্টেম্বর) সকাল ১০টায় পাঠানহাট ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পাঠানহাট কবর স্থানে দাফন সম্পন্ন হয়। এর আগে রাজারহাট উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

এসময় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম ও থানার ওসি তদন্ত ওয়াহেদুজ্জামান সহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। বিশিষ্ট সমাজ সেবক ডাঃ নাজিম উদ্দীন খন্দকারের মৃত্যুতে প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর