শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে এইচআইভি এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ১৫জন, প্রয়োজন পরীক্ষা-নিরীক্ষা ও ভীতি কমানো

প্রকাশের সময়: সোমবার, ১৩ মে, ২০২৪

হুমায়ুন কবির সূর্য্য:

কুড়িগ্রামে এইচআইভি-এইডস টেস্ট ও কাউন্সিলিং’র উপর দু’দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) দুপুরে সিভিল সার্জন হলরুমে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিবিএল এন্ড এএসপি’র লাইন ডিরেক্টর ডা: মাহফুজার রহমান মুকুল।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মোর্শেদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, ন্যাশনাল এইডস/এসটিডি কন্ট্রোল প্রোগ্রাম’র প্রোগ্রাম ম্যানেজার ও প্রশিক্ষক ডা. আব্দুল ওয়াদুদ প্রমুখ। প্রশিক্ষণে সিনিয়র স্টাফ নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও স্বাস্থ্যকর্মীসহ ৫০জন অংশগ্রহন করেন।

প্রশিক্ষক ডা. আব্দুল ওয়াদুদ জানান, এখন পর্যন্ত কুড়িগ্রামে ১৫জন এইচআইভি এইডস রোগী সনাক্ত করা হয়েছে। যাদের বেশিরভাগ বিদেশে অবস্থান করছেন। গত বছর সারাদেশে নতুনভাবে ১ হাজার ২৭৬জন এইচআইভি এইডস রোগীকে সনাক্ত হয়েছে।

লাইন ডিরেক্টর ডা: মাহফুজার রহমান মুকুল জানান, প্রতি ১৫হাজার মানুষের মধ্যে একজন এইচআইভি এইডস রোগী পাওয়া যায়। ফলে সকলকে এই ধরণের পরীক্ষার আওতায় আসতে হবে। দেশে বগুড়া ও রাজশাহীতে এইডস রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়াও দিনাজপুর জেলার হিলিতে এইডস টেস্টেরও ব্যবস্থা রয়েছে। জনসচেতনা বাড়ানো, পরীক্ষা নিরীক্ষা করা ও এইচআইভি এইডস রোগীদের ভীতি কমিয়ে স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে আনতে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর