বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি ঘোষণা কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর জ্বালানি সংকট: দু’টি পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে কৃষক ও যানবাহন চালক রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, মায়ের দুধের অভাব ও দারিদ্র্যে নবজাতকদের খাবার জোগাড়ই বড় চ্যালেঞ্জ ফাামিলি কার্ডের উদ্বোধন, সাড়ে ৩৭ হাজার নারী পাচ্ছে ফাামিলি কার্ড উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য উজ্জল বহিষ্কার উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ মে, ২০২৪

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ।

মঙ্গলবার (৭ মে) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।-খবর তোলপাড় ।

জানা গেছে, সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকা সফর করবেন জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা। আইওএম মহাপরিচালক অ্যামি পোপকে দিয়ে শুরু হচ্ছে এ সফর। এরই অংশ হিসেবে রবিবার (৫ মে) ঢাকায় এসেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইওএম মহাপরিচালক ৫-৯ মে পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১ অক্টোবর আইওএম মহাপরিচালকের দায়িত্ব পান অ্যামি পোপ। সংস্থাটির ৭৩ বছরের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক হন তিনি। অ্যামি আইওএমে যোগ দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন। এর আগে তি‌নি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক উপদেষ্টা ছিলেন।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তৎকালীন মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং বাংলাদেশ সফর করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর