রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পীরগঞ্জে ১১৯ মন্দিরে সরকারি চাল বিতরণ

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ১১৯ মন্দির কতৃর্পক্ষের কাছে চাল বিতরণ করেছে। উপজেলার ১১৬টি মন্দির ও ৩টি বির্সজন ঘাট সহ মোট ১১৯টি হিন্দু ধমীর্য় প্রতিষ্ঠানে হাফ টন করে জিআর চাল বিতরণ করা হয়।

ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা প্রশাসন এসব চাল বিতরণ করেন। বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ডিএন ডিগ্রি কলেজ অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক প্রফুল্ল কুমার শীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, দৈনিক জনকন্ঠ পীরগঞ্জ নিজস্ব সংবাদদাতা মোশাররফ হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর