শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

আরও ৫২ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

প্রকাশের সময়: বুধবার, ১৫ মে, ২০২৪

২৯ মে অনুষ্ঠিতব্য ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ৫২ জনকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় গঠনতন্ত্র মোতাবেক দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার(১৫মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৩য় ধাপে ১১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।-খবর তোলপাড় ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর বিভাগ ১২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৫, ঢাকা বিভাগে ৪, ময়মনসিংহ বিভাগে ৯ , সিলেট বিভাগে ৭, চট্টগ্রাম বিভাগে ১, কুমিল্লা বিভাগে ৬ ও খুলনা বিভাগে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। কেবল ফরিদপুরে এ ধাপে কেউ বহিষ্কার হয়নি।

বহিষ্কার ৫২ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১৭ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর