শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বহিস্কার হলো ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সম্পাদক শাহীন

প্রকাশের সময়: বুধবার, ১৫ মে, ২০২৪

সংবাদদাতা, ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দলীয় সিদ্ধান্ন্ত অমান‍্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার অপরাধে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহীন শিকদারকে বুধবার (১৫ মে) বহিস্কার করা হয়েছে। বিষয়টির সত‍্যতা নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সভাপতি অধ‍্যাপক কাজী গোলাম মোস্তফা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ফরিদুল হক শাহীন শিকদার বরাবর লিখিত এক পত্রে(স্মারকনং-বিএনপি/বহিস্কার/৭৭/১৬১/২০২৪, তাং ১৫ মে-২০২৪) জানানো হয়, দলীয় সিন্ধান্ত অমান্য করে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশ ক্রমে বহিস্কার করা হলো।

এর আগে গত ১৩ মে’২০২৪ তারিখে এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে ফরিদুল হক শাহীন শিকদারকে দলীয় সিন্ধান্ত উপেক্ষা করে আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করায়, কেন তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবেনা মর্মে কারণ দর্শাও নোটিশ প্রদান করে ৪৮ ঘন্টার মধ্যে জবাব চাওয়া হয়েছিলো।

বহিষ্কারের বিষয়ে শাহীন শিকদার বলেন, দলের সিদ্ধান্ত অমান‍্য করলে দল সাংগঠনিক ব‍্যাবস্হা নিবে এটাই নিয়ম।তবে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে দল আমার বিরুদ্ধে নেয়া সাংগঠনিক ব‍্যাবস্হা নিশ্চয় পূন:বিবেচনা করবেন ববলে আমি আশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর