শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

সরাসরি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের হাতে আছে আরো ২৪ ম্যাচ

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বছর কয়েক আগেও ওয়ানডেতে বিশ্বের যেকোনো দলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতো বাংলাদেশ। বাকি দুই ফরম্যাটের তুলনায় ৫০ ওভারের ক্রিকেটে জয়ের হারও বেশি ছিল টাইগারদের। তবে এখন সেই ওয়ানডেতেই জিততে ভুলে গেছে বাংলাদেশ। টানা হারে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।-খবর তোলপাড়।

বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে অনেক গণমাধ্যমই গুঞ্জন ছড়িয়েছে যে, চলমান আফগানিস্তান ও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারলেই বাংলাদেশের কোয়ালিফাউ খেলতে হবে! তবে এসব খবর ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ানডে র‌্যাংকিংয়ের সেরা আট দল। পাশাপাশি স্বাগতিক তিন দল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা র‌্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা ৯ দল। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা ৯ এর মধ্যে থাকতে হবে। বিসিবির জানিয়েছে, ২০২৭ বিশ্বকাপের জন্য র‌্যাংকিংয়ের ভিত্তিতে সেরা আট দল বাছাই করা হবে ২০২৬ সালের নভেম্বরে। তার আগে বাংলাদেশ অন্তত ২৪টি ওয়ানডে ম্যাচ খেলবে। এসব ম্যাচের ফলাফল প্রভাব ফেলবে টাইগারদের র‌্যাংকিংয়ে। আর র‌্যাংকিংয়ের ভিত্তিতেই নির্ধারিত হবে বিশ্বকাপের দল।

বিশ্বকাপের আগে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ-

আফগানিস্তান – ১ ওয়ানডে

ওয়েস্ট ইন্ডিজ – ৩ ওয়ানডে

পাকিস্তান – ৩ ওয়ানডে

নিউজিল্যান্ড – ৩ ওয়ানডে

অস্ট্রেলিয়া – ৩ ওয়ানডে

জিম্বাবুয়ে – ৫ ওয়ানডে

আয়ারল্যান্ড – ৩ ওয়ানডে

ভারত – ৩ ওয়ানডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর