শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

১৯ দিনে প্রবাসী আয় ১৫৫ কোটি ৩০ লাখ ডলার

প্রকাশের সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে ১৫৫ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে বাংলাদেশে। এ হিসাবে প্রতিদিন গড়ে ৮ কোটি ৭০ লাখ ডলার এসেছে। সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে দেখা যায়, তুলনামূলকভাবে সেপ্টেম্বরের একই সময়ে বাংলাদেশ রেমিট্যান্স আহরণ করেছিল ১৪৭ কোটি ডলার, যা অক্টোবরের পরিসংখ্যানে উল্লেখযোগ্য বৃদ্ধির ইঙ্গিত দেয়।-খবর তোলপাড়।

রেমিট্যান্সগুলো বিভিন্ন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ কোটি ৮ লাখ ডলার।

বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ৮০ লাখ ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৪ কোটি ৯৬ লাখ ডলার। বাংলাদেশে বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৪১ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা ৫৪ কোটি ৬৩ লাখ ডলার, ৬ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৫৬ কোটি ১৯ লাখ ডলার এবং মাসের প্রথম ৫ দিনে ৪২ কোটি ৪৭ লাখ ডলার পাঠিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর