সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বোলিং-ব্যাটিং বিপর্যয়ে দিনশেষ বাংলাদেশের

প্রকাশের সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৭৭ রান তুলে বাংলাদেশকে ব্যাট করার সুযোগ দিয়েছিল প্রোটিয়ারা। তবে চট্টগ্রামের সেই সুবিধাজনক ব্যাটিং পিচেই টাইগাররা যা করে দেখাল তা হয়তো কেউই আশা করেনি।-খবর তোলপাড়।

শেষ সময়ে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। ৯ ওভার ব্যাট করে ৩৮ রান তুলতে পেরেছে স্বাগকিতরা। মুমিনুল হক ৬ রানে এবং নাজমুল হাসান শান্ত ৪ রানে অপরাজিত রয়েছেন। এতে দক্ষিণ আফ্রিকার থেকে এখনও ৫৩৭ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

বুধবার (৩০ অক্টোবর) দ্বিতীয় দিনের শেষ সময়ে পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। ৮ বলে ২ রান করে তাকে সঙ্গ দেন জাকির হাসান। এদিন পিচে বেশিক্ষণ থাকতে পারেননি জয়ও। ২১ বলে ১০ রান করে ফেরেন এই ওপেনার।

এরপর ৭ বলে ৩ রান করে হাসান মাহমুদ আউট হলেও দলীয় ৩২ বলে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত মুমিনুল হক ৬ রানে এবং নাজমুল হাসান শান্ত ৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

এর আগে চট্টগ্রামে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ে ছেলে খেলা করেছে প্রোটিয়া ব্যাটাররা। দেড় দিনেরও বেশি সময় ব্যাট করে ৫৭৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। যেখানে বড় ইনিংস খেলেছেন টনি ডে জর্জি (১৭৭), ক্রিস্টান স্টাবস (১০৬) এবং ওয়ায়ান মুল্ডার (১০৩)।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। এ ছাড়াও এক উইকেট নেন নাহিদ রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর