রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম

প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ ডা. মবিন খান আর নেই

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ, হেপাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মবিন খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার ৩১অক্টোবর বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।-খবর তোলপাড়।

হাসপাতালের হেপাটোলজি বিভাগের চিকিৎসক ডা. ফজলে ফাহিম বলেন, স্যার বাধ্যর্কজনিত কারণে অসুস্থ ছিলেন। সঙ্গে পারকিনসনস রোগেও ছিল। আমাদের এখানেই ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

অধ্যাপক ডা. মবিন খানের জন্ম ১৯৪৯ সালে। লিভার বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির সভাপতি তিনি।

সোসাইটির ওয়েবসাইটে ডা. মবিন খানকে ‘ফাদার অব হেপাটোলজি ইন বাংলাদেশ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে লিভার রোগ গবেষণায় তার অবদান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর