শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

প্রকাশের সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার থানাহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জাকির হোসেন উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজ পাড়া এলাকার বাসিন্দা এবং উপজেলার গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ। তাকে কুড়িগ্রাম সদর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। তবে জাকির হোসেন এই মামলার এজাহারভুক্ত আসামি নন বলে জানা গেছে।

ডিবির ওসি কামাল হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর