বিসিবির কাছে পাওনা টাকা চেয়ে এনএসসির চিঠি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাওনা চেয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) চিঠি প্রদান করেছে। মূলত গেট মানি ও প্রচার স্বত্বের অর্থের জন্য গত ২৭ অক্টোবর প্রেরিত চিঠিতে এনএসসি বিসিবিকে জরুরি ভিত্তিতে এই বিষয়টি নিষ্পত্তির অনুরোধ জানায়।
বিসিবি থেকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতায় টিকিট বিক্রির ১৫ শতাংশ ও প্রচার স্বত্ব বিক্রির ওপর ১০ শতাংশ অর্থ এনএসসির পাওয়ার কথা। তবে ২০২২-২৩ অর্থ বছর থেকে অদ্যাবধি জাতীয় ক্রীড়া পরিষদ ক্রিকেট বোর্ড থেকে এই সংক্রান্ত কোনো অর্থ পায়নি।-খবর তোলপাড়।
এনএসসি এই অর্থ আদায়ে ব্যর্থ হওয়ায় অডিট আপত্তি হয়েছে। ফলে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী কমিটির বিসিবির পাওনা আদায়ে নির্দেশনা রয়েছে।
সবশেষ ২০২৩ সালের জুনে ৫৩ লাখ ৪৫ হাজার ৯৭৭ টাকা এনএসসিকে দিয়েছিল বিসিবি। জাতীয় ক্রীড়া পরিষদের ভাষ্য, টিকিট বিক্রি ও প্রচার স্বত্ব বিক্রির প্রকৃত অঙ্ক না জানায় সঠিক প্রাপ্য হিসাব কষতে পারে না। মিডিয়ার রিপোর্টের ভিত্তিতেই তারা প্রাপ্য দাবি করে জাতীয় ক্রীড়া পরিষদ।









Chief Editor-Dipali Rani Roy