শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

এবার বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা

প্রকাশের সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

এবার বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়।

সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ২৩ হাজার টাকা এবং বিশেষ প্যাকেজের মূল্য ৬ লাখ ৯৯ হাজার টাকা।-খবর তোলপাড়।

হজ এজেন্সি মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের প্যাকেজগুলোতে উন্নত সেবা ও সুবিধা প্রদান নিশ্চিত করার জন্য চেষ্টা করা হয়েছে।

এদিকে, সরকারিভাবে দুটি প্যাকেজ এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ প্রত্যাখ্যান করেছে হাব। সরকার ঘোষিত সরকারি প্যাকেজে মক্কার মসজিদুল হারামের আশপাশের এক কিলোমিটারের মধ্যে থাকা বাড়ির জন্য ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং দেড় কিলোমিটারের মধ্যে থাকা বাড়ির জন্য ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, বেসরকারি সাধারণ প্যাকেজের মূল্য ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর