শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কাউনিয়ার গার্মেন্টস কর্মী বেলাল হোসেন বাঁচতে চায়

প্রকাশের সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

সংবাদদাতা, কাউনিয়া (রংপুর):

গার্মেন্টস কর্মী বেলাল হোসেন (৩৫) সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রণায় বাড়িতে ছটফট করছেন। আর্থিক অনটনের কারণে প্রয়োজনীয় চিকিৎসা নিতে না পারায় সরকার সহ বিত্তবান মানুষের কাছে সাহায্য চেয়ে বাঁচার আকুতি জানিয়েছেন তিনি।

কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুক শাহবাজ আঠানি গ্রামের মৃত গফুর চকিদারের পুত্র গার্মেন্টস কর্মী বেলাল হোসেন ৪ মাস আগে প্রতিদিনের মত গাজীপুর কোনা বাড়ি এলাকায় গার্মেন্টস কোম্পানিতে কাজ শেষে ভাড়া বাসায় ফেরার পথে একটি কাভার্ট ভ্যান দ্রুত বেগে এসে চাপা দিলে তার হাত পা ভেঙ্গে যায় এবং পেটে গুরুতর আঘাত প্রাপ্ত হন।

পরে তাকে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ ভর্তি করা হয়। সেখানে দুটি অপারেশন করা হয় এবং পেটের চামড়া কেটে শরীরের বিভিন্ন ক্ষত স্থানে লাগানো হয়েছে। তার জমানো কিছু টাকা, ঋন গ্রহন ও আত্মীয় স্বজনের সহায়তা ৫ লক্ষাধিক টাকা ব্যয় করে এতদিন তার চিকিৎসা করা হলেও বর্তমানে অর্থের অভাবে বাড়িতে বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছে। এখন তার বাড়ি ভিটা ২ শতাংশ জমি ছাড়া আর কিছুই নেই।

এ জায়গা টুকু বিক্রি করলে এক মেয়ে ও স্ত্রী সহ থাকার জায়গা টুকুও আর থাকবে না। এ অবস্থায় বেলাল হোসেন সরকার ও বিত্তবান মানুষের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছেন। তাকে নগদ ০১৭০৬৯২৬৪৬৯ নম্বরে সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর