মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

নির্বাচনের আগে ও পরে একই কথা বলেছে যুক্তরাষ্ট্র জানিয়েছে মঈন খান

প্রকাশের সময়: শুক্রবার, ১৭ মে, ২০২৪

নির্বাচনের আগে যে কথা বলেছিল যুক্তরাষ্ট্র, নির্বাচনের পরেও সেই কথা বলেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল ড. মঈন খান।

শুক্রবার (১৭মে) কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নবী উল্লাহ নবী এর বাসায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিতে এসে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।-খবর তোলপাড় ।

মঈন খান বলেন, সরকারের বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, আটকের একটি মাত্র উদ্দেশ্য হলো এ দেশের মানুষকে কথা বলতে দিবে না। মানুষকে ভিন্নমত পোষণ করতে দেয়া হবে না। গণতন্ত্র দেয়া হবে না। সরকার অধিকার হরণ করেছে।

তিনি বলেন, যারা বা যে প্রতিষ্ঠানগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করে থাকে, সেই সব প্রতিষ্ঠানগুলোকে ঐক্যবদ্ধ করে বিরোধীদলকে দমন, নিপীড়ন করেছে। সরকার জানে, যদি সুষ্ঠু নির্বাচন দেয়া হয় তাহলে এ দেশের মানুষ তাদেরকে আস্তাকুড়ে নিক্ষেপ করবে। এ জন্য তারা বিরোধীদলগুলাকে কথা বলতে দিচ্ছে না। সুষ্ঠু নির্বাচন বন্ধ করে দিয়েছে।

এ সরকারের কোনো ভিত্তি নেই জানিয়ে তিনি বলেন, এদেশের ৯৭ শতাংশ জনগণ তাদেরকে ভোট দেয়নি। এ জন্য সরকার শঙ্কিত ও ভিতু। এজন্য সরকারবিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবিষ্যৎ বলে দিবে এ সরকারের পরিণতি কি হবে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, স্বৈরাচারী সরকারের কী পরিণতি হয়। এ দেশের সরকারের বেলায় যে ভিন্ন কিছু হবে এটা কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় না।

সরকার এদেশের রাজনীতি অনেক আগেই ধ্বংস করে দিয়েছে এমন মন্তব্য করে মঈন খান বলেন, অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে দিয়েছে তারা। দেশে আর সুস্থ ধরার রাজনীতি আর নেই। এখন আছে পরিহিংসার রাজনীতি। সংঘাতে রাজনীতি।

দুষ্টু চক্রের রাজনীতি থেকে সরকারকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের পথে হাঁটবেন। এটা শুধু আপনাদের জন্যই নয়, জনগণের জন্য মঙ্গলজনক।

মঈন খান বলেন, সরকার যদি ভাবে মার্কিন প্রতিনিধি তাদের সাথে এসে কথা বলেছে, তাহলে সব সমস্যার সমাধন হয়েছে, এটা সরকারের ভুল ধারণা। নির্বাচনে আগে যে কথা বলেছিল যুক্তরাষ্ট্র, নির্বাচনের পরেও সেই কথা বলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর