শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

লালমনিরহাটে লাইনের ধারে ধান মাড়াইয়ের সময় ট্রেনে কাটা পড়ে ৪জনের মৃত্যু

প্রকাশের সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

মৃনালকান্তি রায় লালমনিরহাট:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম।

নিহতরা হলেন- উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।
ওবায়দুল কাদেরের পিএস মতিন গ্রেপ্তার

স্থানীরা জানান, বিকেলে আলাউদ্দিন নগরের এলকার রেল লাইনের পাশে ধান মাড়াই করছিলেন তারা। ও সময় বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে করতোয়া এক্সপ্রেস (ট্রেন নং ৭১৩/৭১৪) ট্রেনটি আসে। কিন্তু শব্দ টের না পাওয়াতে তাদেরকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের।

পাটগ্রাম স্টেশন মাস্টার নুর আলম ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে বলে শুনেছি।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ইনচার্জ মামুন হাসান বলেন, ট্রেনে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর