মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

জুলাই-আগস্টের ‘শহীদদের’ নামে দুই শতাধিক স্টেডিয়াম হবে জানালো বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা

প্রকাশের সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

জুলাই-আগস্ট অভ্যুত্থানে হওয়া ‘শহীদদের’ নামে উপজেলা পর্যায়ে ২২০টির বেশি স্টেডিয়াম স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

শনিবার ১৬নভেম্বর সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নির্মিত ‘শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের’ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।-খবর তোলপাড়।

ক্রীড়া উপদেষ্টা বলেন, আমাদের ২২০টির অধিক উপজেলা স্টেডিয়াম হবে। আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা স্টেডিয়ামের নামই সেই উপজেলায় আমাদের যারা শহীদরা রয়েছেন তাদের নামে হবে।

আগামী ২০২৫ সালের পাঠ্যবইতে জুলাই-আগস্ট অভ্যুত্থান নিয়ে একটি অধ্যায় সংযোজন করা হচ্ছে এবং যেখানে শহীদদের স্মৃতিকথা লেখা থাকবে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা।

এছাড়া পরবর্তী বছরের পাঠ্যবইতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ‘বীরত্বপূর্ণ’ স্মৃতিগুলোকে যথাযথভাবে তুলে ধরার প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয় নিচ্ছে বলেও জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েরও দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা।

তিনি বলেন, আমরা এই উদ্যোগটা নিচ্ছি কেন না আমরা চাই যারা জীবন দিয়ে এক সীমাহীন ফ্যাসিবাদ থেকে আমাদের মুক্ত করেছে, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখছি, রাষ্ট্র সংস্কারে সবাই অংশগ্রহণের সুযোগ পাচ্ছি তাদেরকে যেন আমরা কখনও ভুলে না যাই, বাংলাদেশ কখনও ভুলে না যায়। সেটা নিশ্চিত করার জন্য আমরা এই ক্ষুদ্র প্রয়াস নিচ্ছি।

কুষ্টিয়ার জেলা স্টেডিয়ামের নাম ‘আবরার ফাহাদ স্টেডিয়াম’, টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নাম জুলাই-আগস্ট অভ্যুত্থানে টাঙ্গাইলের পুলিশের গুলিতে নিহত ‘শহীদ’ মারুফের নামে করা হয়েছে বলেও জানান তিনি।

কোটা সংস্কার আন্দোলনে গত ১৮ জুলাই (বৃহস্পতিবার) ধানমন্ডিতে গুলির আঘাতে নিহত হন রেসিডেনসিয়াল মডেলে কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

তার নামে বিশ্ববিখ্যাত মার্কিন স্থপতি লুই ইসাডোর কান বা লুই আই কানের ডিজাইন করা জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নতুন করে নির্মিত এ খেলার মাঠের উদ্বোধন করা হল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ্। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ‘শহীদ’ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভুঁইয়া ও মা ফারহানা দিবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর