শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরে এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

আব্দুল মালেক:

কুড়িগ্রামের উলিপুরে এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে স্কুল মাঠে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আখতার আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আতাউর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নদী বিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য লেখক নাহিদ হাসান নলেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা শিক্ষা অফিসার নার্গিস ফাতেমা তোকদার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের উপদেষ্টা আলহাজ্ব মজিবুর রহমান, উপ-পরিচালক যতীন্দ্রনাথ বর্মন। এ সময় উপস্থিত ছিলেন, স্কুলের উপ-পরিচালক কামাল ইদ্রিস আমিন, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন রুইলি, শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। পরে ২’শ ৮৯ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর