সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

১৩ বছরেই কোটিপতি ভারতীয় ক্রিকেটার!

প্রকাশের সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

আইপিএলে নিজের নাম তুলেই বিশ্বকে তাক লাগিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ১৩ বছর বয়সী কিশোর ক্রিকেটার এবার দলও পেয়েছেন। সেটিও নিজের ভিত্তিমূল্যে নয়, কোটি টাকায় দল পেয়েছেন তিনি।-খবর তোলপাড়।

ভারতীয় মুদ্রায় ১ কোটি ১০ লাখ রুপিতে সূর্যবংশীকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। তাকে দলে ভেড়াতে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ‘যুদ্ধ’ করতে হয় রাজস্থানকে। শেষ পর্যন্ত তারা জয়ীও হয়। সর্বোচ্চ দামে তাকে দলে নিয়ে। সূর্যবংশীর ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি।

মুখায়ব থেকে কৈশোরের ছাপ মুছে না গেলেও বড়দের সঙ্গেই লড়ছেন সূর্যবংশী। ইতিমধ্যে নিজের প্রতিভার পরিচয়ও দিয়েছেন তিনি। ১৩ বছর বয়সেই অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন তিনি। গত মাসে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, ৫৮ বলে।

তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলে হইচইও ফেলে দিয়েছেন সূর্যবংশী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর