শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পাচার অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহায়তা চাইলো মাহফুজ

প্রকাশের সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে এবং অতীতের স্বৈরাচারী শাসনের কারণে ভঙ্গুর অবস্থায় পড়া অর্থনীতি সচল রাখতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে মাহফুজ আলম এই সহযোগিতা চান।-খবর তোলপাড়।

মাহফুজ আলম বলেন, ‘পাচার করা টাকা আমাদের দেশ থেকে আপনার দেশে চলে গেছে। আমাদের অর্থনীতি সচল রাখতে আমরা সেই অর্থ ফেরত চাই।’

মাহফুজ হাইকমিশনারকে নির্বাচন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে সরকারের প্রচেষ্টার বর্ণনা দেন। তিনি বলেন, ‘এটি আমাদের বিপ্লব এবং আমাদের এটি রক্ষা করতে হবে।’

মাহফুজ বলেন, ‘জুলাই বিপ্লবের আদর্শ ছিল মূলত মর্যাদাপূর্ণ। বহু বছর ধরে বাংলাদেশিদের মর্যাদা ছিল না। সুতরাং, এই বিপ্লবের সাথে তাদের এক ধরনের আবেগজাত সংযোগ রয়েছে। তারা সমতা ও ন্যায়বিচারের জন্যও লড়াই করেছেন।’

হাইকমিশনার কুক অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরিতে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে যুক্তরাজ্যের সহায়তা তুলে ধরেন।

মাহফুজ একটি বাংলাদেশে যুক্তরাজ্যের নাগরিকদের জন্য একটি নতুন ভ্রমণ সতর্কতার বিষয়টি উত্থাপন করেন, যা মঙ্গলবার ব্যাপক মনোযোগ আকর্ষণ করে।

হাইকমিশনার কুক উপদেষ্টাকে আশ্বস্ত করতে বৈদেশিক, কমনওয়েলথ ও উন্নয়ন অফিসের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, যুক্তরাজ্য ব্রিটিশ নাগরিকদের আগমন বা বসবাসসংক্রাম্ত সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়গুলোর ওপর হালনাগাদ তথ্য ও পরামর্শ অন্তর্ভুক্ত রয়েছে কি না তা নিশ্চিত করতে সর্বদা প্রতিটি দেশের জন্য ভ্রমণ পরামর্শ পর্যালোচনা করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর