বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

প্রকাশের সময়: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

সংবাদদাতা,কুড়িগ্রাম:

সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্তকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের সমর্থকরা।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে দফায় দফায় কুড়িগ্রাম প্রেস ক্লাবসহ জেলা সদরের বিভিন্ন মোড়ে তারা ওই প্রতিনিধিকে খোঁজেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এ ব্যাপারে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ করেছেন সাংবাদিক সুজন মোহন্ত।

এর আগে গত ২ ডিসেম্বর ‘কমিটি বাণিজ্যে তৎপর বিএনপি নেতা খালেক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সমকাল।

অভিযোগে সুজন মোহন্ত জানান, ওই প্রতিবেদন প্রকাশের জের ধরে বুধবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত বিএনপি নেতা আব্দুল খালেকের সমর্থক কুড়িগ্রাম জেলা কৃষকদলের আহ্বায়ক রিপন রহমান ও জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মহুবর রহমানসহ অজ্ঞাত কয়েকজন কুড়িগ্রাম প্রেস ক্লাব, শহরের ঘোষপাড়ায় চক্ষু হাসপাতালের সামনে এবং কলেজ মোড়স্থ কুড়িগ্রাম সাংবাদিক ফোরাম কার্যালয়ে তাকে খোঁজেন এবং অশ্লীল ভাষায় গালাগালসহ দেখা পেলে প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি সেখানে উপস্থিত সাংবাদিকরা নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ঘটনাটি কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিনকে অবহিত করলে শহরে পুলিশ টহল জোরদার করেন। বিএনপির ওই নেতাদের প্রাণনাশের হুমকির কারণে সুজন মোহন্ত কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ করেন।

উদ্ভূত এ পরিস্থিতিতে বিএনপি রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে তার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও কল রিসিভ হয়নি।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি নাজমুল আলম কালবেলাকে বলেন, সাংবাদিক সুজন মোহন্তের অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর