শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

প্রকাশের সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামে একাধিক মিথ্যা মামলার আসামী আব্দুস সাত্তারের বিরুদ্ধে মানববন্ধনের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকসহ ভুক্তভোগী তিনজনের নামে সাজানো সাইবার মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সাংবাদিক মহল, ভুক্তভোগী পরিবার ও সুধী সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় নাগেশ্বরী উপজেলার শিক্ষক ও সাংবাদিক জাহিদুল ইসলাম, ভুক্তভোগী ও মামলার আসামি আব্দুস সাত্তার আলী, নজরুল ইসলাম, সাংবাদিক বাবুল জামান ও শফিকুল ইসলাম শফি বক্তব্য রাখেন।

প্রতিবাদ সভায় ভূরুঙ্গামারী উপজেলার কথিত আওয়ামীলীগের দালাল মামলাবাজ আনোয়ার হোসেনের শাস্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন বক্তারা।

মামলার আসামি সাংবাদিক শফিকুল ইসলাম শফি বলেন, সাংবাদিক হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। হয়রানীমূলক এ সাজানো মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অপর আসামি সাংবাদিক বাবুল জামান বলেন, এ মামলা উদ্দেশ্যপ্রণোদিত। এসময় ষড়যন্ত্রমূলক এ মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি।

উল্লেখ্য, সংবাদ প্রচারে মানহানি হয়েছে মর্মে গত ২৮ নভেম্বর রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন অভিযুক্ত আনোয়ার হোসেন আরিফ। তিনি ভূরুঙ্গামারীর হুচারবালা গ্রামের আব্দুস সালামের পুত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর