শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২সন্তানের জননী

প্রকাশের সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

সংবাদদাতা, বরগুনা:

বরগুনার আমতলীতে বিয়ের দাবিতে প্রেমিক মাসুম বিল্লাহ’র বাড়িতে অনশনে বসেছেন দুই সন্তানের জননী। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে উপজেলার সদর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের নাচনাপাড়া গ্রামের প্রেমিক মাসুম বিল্লাহর বাড়িতে অনশনে বসেন দুই সন্তানের জননী।

অভিযুক্ত মাসুর বিল্লাহ সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে। ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছেন ছেলে মাসুম বিল্লাহ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে ১০ বছর আগে বিবাহ বিচ্ছেদের পর তিনি বাবার বাড়িতে থাকতেন। ভুক্তভোগী নারী মানিক ঝুড়ি বাজারে ছোট্ট একটা চায়ের দোকান দিয়ে সংসার চালাতেন। ও-ই সুবাদে ভুক্তভোগী নারীর চায়ের দোকানে মাসুম বিল্লাহর যাতায়াত ছিল।

ভুক্তভোগী ওই নারী জানান,স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর তিনি তার বাবার বাড়িতে থাকেন। নয় মাস আগে মাসুদ বিল্লাহ্ সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে মোবাইল ফোনে তাদের কথা হয়। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে মিলিত হন তারা। সম্প্রতি বিয়ের কথা বললে টালবাহানা শুরু করেন মাসুম বিল্লাহ। যতক্ষণ পর্যন্ত মাসুম বিল্লাহ ও তার পরিবার আমাকে বিয়ের আশ্বাস বা মেনে না নেবে আমি এখানেই অবস্থান করব। আমার জীবন থাকতে এখান থেকে সরে যাব না। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নারী অভিযুক্ত সায়েমের বাড়িতে অবস্থান করছেন।

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন জানান, এ বিষয়ে আমি রাতেই খবর পেয়েছি। দুপক্ষের মধ্যে সমাধান করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর