শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর করা সেই ২নারী গ্রেপ্তার

প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া:

কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন নামে ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করা সেই দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার পরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের রেলস্টেশন মোড়ে ওই পুলিশ সদস্যকে দুই নারী চড়থাপ্পড় মারেন। পুলিশ সদস্যকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ট্রেনের সিগন্যাল পড়েছিল। ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করেন। ট্রাফিক পুলিশ বাধা দিলে বাগবিত-া হয়। এক পর্যায়ে ওই দুই নারী পুলিশ সদস্যকে চড়থাপ্পড় মারেন। এ ঘটনায় মামলা করা হয়েছে। তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নারীরা হলেন, কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী সোহনা ইসলাম ও হাউজিং বি ব্লক এলাকার রিপন হোসেনের স্ত্রী শান্তা খাতুন।

অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক চলে যাওয়ার চেষ্টা করেন। ট্রাফিক পুলিশের সদস্য বাধা দেন। পরে ওই দুই নারী ঘুরে এসে ট্রাফিক পুলিশকে ধাক্কা দেন এবং জুতা দিয়ে পেটান। এরপর স্থানীয়রা এসে তাদের নিবৃত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর