রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

নতুন পুলিশ সুপার ১২ জেলায়

প্রকাশের সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

পুলিশে চলমান রদবদল প্রক্রিয়ায় আরো ১২ জেলায় পুলিশ সুপার পদে পরিবর্তন এসেছে। এসব জেলায় নতুন এসপিকে পদায়ন করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের একটি আদেশে এসপি মর্যাদার এসব কর্মকর্তার রদবদল করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব আবু সাঈদ।-খবর তোলপাড়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পুলিশ অধিদপ্তর, ঢাকা (টিআর) এর পুলিশ সুপার আবু সাইমকে রংপুরের পুলিশ সুপার হিসেবে, গাইবান্ধার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইনসার্ভিস ট্রেনিং সেন্টার আবু সায়েম প্রধানকে চট্টগ্রামের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে ময়মনসিংহের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার জাকির হোসেনকে দিনাজপুরের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার শরিফ উদ্দীনকে বরিশালের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার ফারজানা ইসলামকে রাজশাহীর পুলিশ সুপার, পুলিশ অধিপ্তরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে মানিকগঞ্জের পুলিশ সুপার, এপিবিএন সদর দপ্তর ঢাকার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলাকে গাইবান্ধার পুলিশ সুপার, ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার আসলাম শাহাজাদাকে হবিগঞ্জের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার এহতেশামুল হককে ব্রাক্ষ্মণবাড়ীয়ার পুলিশ সুপার এবং এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ারকে নওগার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর