শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

গবিসাসের নতুন সভাপতি সানজিদা, সম্পাদক ইভা

প্রকাশের সময়: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

সংবাদদাতা, সাভার (ঢাকা):

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) দ্বাদশ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি সানজিদা জান্নাত পিংকিকে সভাপতি এবং বাংলাভিশনের প্রতিনিধি ইভা আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে এক বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করেন সিলেকশন কমিটির সদস্য ও গবিসাসের ৫ম ও ৬ষ্ঠ কমিটির সভাপতি মো. রিফাত মেহেদী।

৮ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি জিয়াউর রহমান শোভন (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল গণি উসমানি (সময়ের কন্ঠস্বর), অর্থ সম্পাদক মোজাহিদুল ইসলাম নিরব (বার্তা বাজার), সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান (সাম্প্রতিক দেশকাল), দপ্তর সম্পাদক আবু হুরায়রা (দ্য ডেইলি ক্যাম্পাস), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহিদুজ্জামান সিয়াম (দৈনিক মানবজমিন)।

এই কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন একাদশ কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. আখলাক ই রাসূল। গবিসাসের সদ্য বিদায়ী সহ-সভাপতি মো. ইউনূস রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মো. ফজলুল করিম, প্রক্টর সহযোগী অধ্যাপক মো. রফিকুল আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মাদ মুকাম্মেল।

নব-নির্বাচিত কমিটিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো এ কমিটিকে অভিনন্দন জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর