রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে শব্দদূষণের দায়ে ৭ যানবাহনের চালককে জরিমানা, জব্দ ১০ হাইড্রোলিক হর্ন কুড়িগ্রামে রমজানের ফজিলত ও তাৎপর্যের উপর আলোচনা ও ইফতার অনুষ্ঠিত কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইরানে নিহত-আহতদের স্মরণে বিনামূল্যে ৪ শতাধিক মানুষকে ইফতার বিতরণ রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর উলিপুরে রাতের আঁধারে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামে ১৫ লাখ টাকার প্যান্ট পিস জব্দ করল বিজিবি

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ৫টি গরু ও ৩২০ প্যাকেট জিরাসহ দুই চোরাকারবারি আটক

প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ টি ভারতীয় গরু এবং ৩২০ প্যাকেট ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকার এক বাড়ীতে অভিযান চালিয়ে জিরাসহ এক চোরাকারবারি এবং ভুরিয়ারকুটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরুসহ আরেক চোরাকারবারিকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকার মনির হোসেনের ছেলে জিরা চোরাকারবারি গোলাম মোস্তফা এবং শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীরকুটি সীমান্ত এলাকার নুর ইসলামের ছেলে গরু চোরাকারবারি হাফিজুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এস আই শাহানুর ও এস আই রকিবের নেতৃত্বে দুই দল পুলিশ উপজেলার কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত ও শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীর কুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায় রুস্তম । এসময় ভেল্লিরতর সীমান্ত এলাকার গোলাম মোস্তফার বাড়ী থেকে ১১ টি বস্তায় মোট ৩২০ প্যাকেট ভারতীয় জিরা উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধার জিরাগুলোর আনুমানিক মুল্য আড়াই লাখ টাকা। জিরা আটকের খবর পেয়ে পার্শ্ববর্তী অনন্তপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা ঘটনাস্থলে আসেন।

অন্যদিকে শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীর কুটি সীমান্ত দিয়ে ভারত থেকে গরু এনে বাড়ীতে লুকিয়ে রাখায় চোরাকারবারি হাফিজুল ইসলামকে ৫ টি ভারতীয় গরুসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আটক গরু ৫ টির আনুমানিক মুল্য দুই লাখ টাকা।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, চোরাচালান আইনে মামলা দায়ের করে আটক চোরাকারবারীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত গরু ও জিরাগুলো কাস্টমসে জমা করা হবে।
প্রহলাদ মন্ডল সৈকত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর