রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শোকার্ত:

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক পেল মেসি

প্রকাশের সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে অপ্রাপ্তির কিছু নেই। দীর্ঘ ক্যারিয়ারে জিতেছেন ছোট-বড় অসংখ্য পুরষ্কার। এবার তার অর্জনের খাতায় যোগ হয়েছে আরেকটি পুরষ্কার। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম পেয়েছেন এই মহাতারকা। -খবর তোলপাড়।

মেসিসহ ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত এই পুরস্কার সমাজ, সংস্কৃতি, ক্রীড়া, রাজনীতি ও মানবকল্যাণে অনন্য অবদানের জন্য প্রদান করা হয়।

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্জন নিঃসন্দেহে তার শ্রেষ্টত্বের মুকুটে আরেকটা পালক যোগ করবে। কেননা এই পুরস্কারের বৈশ্বিক প্রভাব এবং গ্রহণযোগ্যতা ফুটবলের বাইরেও বিস্তৃত।

উল্লেখ্য, ২০২৩ সালে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান মেসি। দলের হয়ে তিনি জিতেছেন প্রথম বার আয়োজিত হওয়া লিগস কাপ শিরোপা। দ্বিতীয় মৌসুমে ইন্টার মায়ামি শোকেসে তুলেছে সাপোর্টার্স শিল্ড। মেসি হয়েছেন দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর