রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর উলিপুরে রাতের আঁধারে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামে ১৫ লাখ টাকার প্যান্ট পিস জব্দ করল বিজিবি রাজারহাটে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা ইরানের আইআরজিসি’র নতুন সর্বাধিনায়ক আহমাদ ওয়াহিদি ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান প্রধানমন্ত্রীর গাঁজা সেবনের অপরাধে এক যুবকের ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

কুড়িগ্রামে শিক্ষক ও সাংবাদিক আব্দুল খালেক ফারুকের নামে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

হুমায়ুন কবির সূর্য:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র আশিক হত্যা মামলায় কুড়িগ্রামের লেখক, সাংবাদিক ও কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল খালেক ফারুকের নাম অন্তর্ভুক্তের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে কাঁঠালবাড়ী বাসস্ট্যান্ডে সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক, অভিভাবক ও সংস্কৃতি কর্মীরাও এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন শিক্ষক শফিকুল ইসলাম, কাজী ফরহাদ, শিক্ষার্থী শাহিন আলম, আব্দুর রাজ্জাক, সুমনা আক্তার ও নাট্যকর্মী মো:শাহ আলম।

এসময় বক্তারা বলেন, আব্দুল খালেক ফারুক একজন জনপ্রিয় লেখক। তিনি একজন নির্ভিক সাংবাদিক, দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে থাকেন । তিনি শিক্ষা, সংস্কৃতি ও পাঠাগার আন্দোলনের একজন অগ্রসৈনিক। তার নামে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

গত ৪ আগস্ট কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার নির্দেশদাতা হিসাবে ৩ সাংবাদিকের নামে মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ও কুড়িগ্রাম সরকারি কলেজের রহুল আমির নামের এক শিক্ষার্থী। এ মামলায় ১০৪ জনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন, কালের কণ্ঠ ও ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক ছাড়াও নিউজ২৪ টিভি ও দৈনিক সংবাদের কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর