রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর উলিপুরে রাতের আঁধারে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামে ১৫ লাখ টাকার প্যান্ট পিস জব্দ করল বিজিবি রাজারহাটে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা ইরানের আইআরজিসি’র নতুন সর্বাধিনায়ক আহমাদ ওয়াহিদি ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান প্রধানমন্ত্রীর গাঁজা সেবনের অপরাধে এক যুবকের ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

রাজারহাটে বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম গ্রেফতার

প্রকাশের সময়: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫


প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম(৬২)কে রাজারহাট থানা পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ওই ইউনিয়ন থেকে শত শত মানুষ থানায় ভিড় করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান তাইজুল ইসলাম(৬২) বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নৌকা প্রতীক নিয়ে বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়। ৫ই আগষ্টের পর ওই ইউপি চেয়ারম্যান গাঁ ঢাকা দেয়। এলাকাবাসীরা জানান, তাইজুল ইসলাম আওয়ামীলীগ সরকারের আমলে দলের প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসচ্ছিল। তার বিরুদ্ধে ভোট জালিয়াতির মামলা চলমান রয়েছে।

ঘটনার দিন রোববার(১৯জানুয়ারী) বিকালে তিনি রাজারহাট বাজারে আসেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তাইজুল ইসলাম ওই ইউনিয়নের মন্দির মৌজার মৃত ইসলাম সরকারের ছেলে। বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর