শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ২জন

প্রকাশের সময়: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

উজ্জ্বল রায়, নড়াইল:

নড়াইলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত রুনু মোল্লা (৩০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত রুনু মোল্লা(৩০) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ইতনা পশ্চিমপাড়া গ্রামের আছাদ মোল্লার ছেলে।

রবিবার (১৯ জানুয়ারি) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ১১ নং ইতনা ইউনিয়নের পশ্চিমপাড়াস্থ আছাদ মোল্লার বাড়ীর নির্মানাধীন পাঁকা ঘরের দক্ষিন পাশে মেহগনী বাগান থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রুনু মোল্লা (৩০)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য একশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে নড়াইল ডিবি কর্তৃক বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো: কামরুল শেখ (৩৭) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মো: কামরুল শেখ (৩৭) নড়াইল জেলার সদর থানাধীন কুড়িগ্রাম গ্রামের নাছির উদ্দীনে ছেলে। রবিবার (১৯ জানুয়ারি) নড়াইল সদর থানাধীন পৌরসভার অন্তর্গত কালিবাড়ি রোড রুপগঞ্জ বাজারের মেসার্স এশিয়া বস্ত্রালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই নিঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো: কামরুল শেখ (৩৭)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে মাদকদ্রব্য বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর