• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিকে স্বাগত জানাল পাকিস্তান

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

Views: 7

 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য একটি সমঝোতা বা চুক্তির খবরে ইতিবাচক মনোভাব দেখছে পাকিস্তান সরকার। তবে চলমান কূটনৈতিক তৎপরতার স্বার্থে এই মুহূর্তে তারা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে চায় না।-খবর তোলপাড়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে আল-জাজিরা জানিয়েছে, ইসলামাবাদ বর্তমানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এ কারণে দুই পক্ষের আস্থা ও বিশ্বাস বজায় রাখতে তারা সতর্ক অবস্থান নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘মধ্যস্থতাকারী হিসেবে আমরা কোনো পক্ষের বিশ্বাস নষ্ট করতে চাই না। তাই এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করছি না।’

পাকিস্তান আরো জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল কোথায় বৈঠকে বসবে, সে বিষয়ে এখনো তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে বৈঠক যদি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়, তাহলে সেটিকে তারা সম্মানের বিষয় হিসেবে দেখবে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানের এই মধ্যস্থতার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনা জোরদারের প্রচেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর