বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, প্রাথমিক যাবে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার দাখিল পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী মিতুর প্রতি বঞ্চনা সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুর এলএসডিতে ৫০দিনে এক কেজি ধানও সংগ্রহ হয়নি, চাল সংগ্রহেও ধীর গতি

প্রকাশের সময়: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

আব্দুল মালেক:

কুড়িগ্রামের উলিপুর এলএসডি গোডাউনে এখন পর্যন্ত এক কেজি ধানও সংগ্রহ করতে পারেনি। গত ৯ ডিসেম্বর ধান-চাল সংগ্রহ অভিযান আরম্ভ হলেও ৫০ দিনে কোন কৃষক এলএসডি গোডাউনে ধান দিতে আসেনি। চুক্তি রক্ষার্থে মিলাররা লোকসান গুনেও গোডাউনে চাল দিচ্ছে ধীর গতিতে।

চলতি মৌসুমে সরকারিভাবে গোডাউনে ৬’শ ১০ মেট্রিক টন ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা নেয়া হয়। যা সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহে প্রতিটি ইউনিয়নে প্রচার প্রচারণা চালানো হয়। তবুও সাড়া মেলেনি। কৃষকরা বলছেন খোলা বাজারের চেয়ে সরকারি গোডাউনে ধানের দাম কম তাই ধান দেয়া হচ্ছে না। একারণে এক কেজি ধানও সংগ্রহ করা সম্ভব হয়নি। সরকারিভাবে দাম নির্ধারণ করা হয়েছে চালের কেজি ৪৭ টাকা এবং ধানের কেজি ৩৩ টাকা।

এদিকে ৬’শ ১১ মেট্রিক টন চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা নেয়া হয়। চাল সংগ্রহের জন্য ৫১টি হাসকিং মিল চাতাল মালিকের সাথে খাদ্য গুদামের চুক্তি হয়। সোমবার পর্যন্ত প্রায় ২২০ মেট্রিকটন চাল সংগ্রহ হয়েছে।

উপজেলা মিল চাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বুলেট জানান, খোলা বাজারে চালের দাম বেশি। সরকারের সাথে চুক্তি ঠিক রাখতে লোকসান করে খাদ্যগুদামে চাল দেয়া হচ্ছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিসবাহুল হোসাইন বলেন, চলতি মৌসুমে গত বছরের ৯ ডিসেম্বর থেকে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়, যা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। এখন পর্যন্ত ধান সংগ্রহ হয়নি। তবে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর