সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ইফতার পার্টিতে বিজয় থালাপতি, পড়েছেন নামাজও!

প্রকাশের সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫

দক্ষিণ ভারতের জনপ্রিয় সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। বিজয়ের মুভি মানেই টান টান উত্তেজনা। দর্শক মাতানো বিজয়কে বলা যেতে পারে সিনেমার জাদুকর। সিনেমায় দর্শক মাতানোর পর এবার জনসেবা করতে নেমেছেন রাজনীতিতে। গড়েছেন নতুন দল তামিলাগা ভেতত্রি কাজাগাম।-বিনোদন তোলপাড়।

এবার চেন্নাইয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন দক্ষিণী পঞ্চাশোর্ধ এই অভিনেতা। যেখানে থালাপতি বিজয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরছে। যেখানে তাকে দেখা গেছে ইসলামি পোশাকে। মাথায় ছিল টুপিও। এরইমধ্যে ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। অনেকেই জানতে চাইছেন এর পেছনের কারণ।

গেল শুক্রবার থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেত্ত্রি কাজাগাম (TVK)-এর উদ্যোগে এই বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে বিজয় সাদা পোশাক ও টুপি পরিধান করে উপস্থিত হন এবং মোনাজাতে অংশ নিতেও দেখা যায় তাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, থালাপতি বিজয় এদিন রোজা রেখেছিলেন। তিনি ইফতার ও নামাজে অংশ নেন। ওয়াইএমসিএ গ্রাউন্ডস, রয়াপেট্টাহ-তে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে প্রায় ৩,০০০ -এর মতো লোকে আয়োজন করা হয়। এছাড়া, ১৫টি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর