বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যান শ্রমিকের তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, প্রাথমিক যাবে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার দাখিল পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী মিতুর প্রতি বঞ্চনা সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশের সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫


রতি কান্ত রায়:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে “দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ” প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সোমবার ১০মার্চ সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা ভূমি অফিস চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা বক্তব্য রাখেন।

এরপর ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর আলমের পরিচালনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

দুর্যোগ প্রস্তুতি দিবসের অনুষ্ঠানে ইসলামী রিলিফ বাংলাদেশ, ইউএসএস, অ্যাকশন এইড বাংলাদেশ, এমজেএস, এসকেএস, টিএমএসএস, সি ইএম, আরসিবি (রিভার) প্রতিনিধি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর