শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

বাংলার শব্দচাষী’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও ঈদ সংখ্যা ২০২৫ বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা

প্রকাশের সময়: বুধবার, ২৬ মার্চ, ২০২৫


বিপুল চন্দ্র রায়:

বাংলার শব্দচাষী সাহিত্য পত্রিকার আয়োজনে ঢাকার সাভারে কবির নিজ বাসায় মহান স্বাধীনতা দিবস ও ঈদ সংখ্যা ২০২৫ বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। শাকিল হকের সঞ্চালনায় সাহিত্য আড্ডায় অতিথি ছিলেন নাজমুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল হক।তিন বলেন, সাহিত্য কে বলা হয় মানব ও সমাজ জীবনের দর্পণ বা প্রতিচ্ছবি।

মানবজীবনের বিভিন্ন দিক নিয়ে সাহিত্যের বিকাশ ঘটে। সাহিত্যে মানব মনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা এবং মানবজীবনের শাশ্বত ও চিরন্তন অনুভূতি প্রতিফলিত হয়।এই রকম সাহিত্য আড্ডার আয়োজন প্রতিমাসে করার আহ্বান জানান তিনি।সাহিত্য আড্ডায় আরও অংশ নেন নিপুণ চন্দ্র রায়, প্রদীপ কুমার, সেলিম , লিটন চন্দ্র রায়, রুমি আক্তার, সালমা খাতুন, সানজিদা খাতুন, সুমি ইসলাম, সজীব,অনিল চন্দ্র। সাহিত্য আড্ডায় মহান স্বাধীনতা দিবসের উপর আলোচনা ও বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি ও সমসাময়িক কবি-লেখকদের সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করা হয়।

বাংলার শব্দচাষী সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কবি লেখক বিপুল চন্দ্র রায় বলেন ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তিনি আরো বলেন কবি, লেখক, সাংবাদিক, নাট্যকার, গীতিকার আমরা একে অন্যের নিকটজন। সাহিত্য এক ধরনের আত্মীয়তার সম্পর্ক তৈরি করে। আমি মনে করি, এ সাহিত্য আড্ডায় আমাদের চিন্তার আদান-প্রদান যেমন থাকে, তেমনি নতুন লেখা পাঠ, তার বিচার-বিশ্নেষণ কবির লেখাকে পরিপুষ্ট করে তোলে।

বাংলার শব্দচাষী’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও ঈদ সংখ্যা ২০২৫ বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডায় আজ যারা এসেছেন সবাইকে আমার কৃতজ্ঞতা। সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা । সবশেষে কবিদের কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।-খবর বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর