বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিল বিএনপি

প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে বড় সমাবেশ করবে বিএনপি। জাতীয় শ্রমিক দলের উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।-খবর তোলপাড়।

নজরুল ইসলাম খান বলেন, ১ মে দুপুর ২টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

তিনি বলেন, ‘সমাবেশে ঢাকার পাশাপাশি আশপাশের জেলাগুলোর নেতাকর্মীরাও অংশ নেবেন। ওই দিন সরকারি ছুটি থাকায় বড় সমাবেশ হলেও মানুষের ভোগান্তি কম হবে।’

ঢাকার পাশাপাশি দেশের সব মহানগর ও জেলা শহরে স্থানীয় শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান নজরুল ইসলাম খান।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘শ্রম সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে, তা বিএনপি সমর্থন করে।’

সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে এর আগে গুলশান কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর