শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরহাটে টোল আদায় রশিদে মূল্য নির্ধারণ না থাকায় ইজারাদারের ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫


এম এইচ শাহীন:

কুড়িগ্রামের উলিপুরে পশুর হাটে বিক্রিত পশুর টোল আদায় রশিদে মূল্য লেখা না থাকায় ইজারাদারের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকালে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার দূর্গাপুর পশুর হাটে এ জরিমানা করা হয়।
জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষে মঙ্গলবার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাট বসানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম পশুর হাটে টহল দেন। এসময় পশু বিক্রির টোল আদায় রশিদে সরকার নির্ধারিত ফি লেখা না থাকায় হাট ইজারাদারকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা পশুর হাটে গিয়ে ঘটনার সত্যাতা যাচাই করে হাট ইজাদার মাসুদ রানা (৩৬) কে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। এ সময় হাট ইজারাদার নগদ ৫০ হাজার টাকা পরিশোধ করেন এবং মুচলেখা দিয়ে ছাড়া পান।

সেনাবাহিনীর টহলরত টিম জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সেনাবাহিনী সর্বদাই প্রস্তুত রয়েছে। কুরবানীর পশুর হাটগুলিকে শতভাগ নিরাপদ রাখার জন্য নজরদারি বাড়ানো হয়েছে। যাতে পশুর হাটে কোনো ক্রেতা ও বিক্রেতা হয়রানির শিকার না হয়। উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নয়ন কুমার সাহা nবলেন, দূর্গাপুর পশুর হাটে রশিদে সরকার নির্ধারিত ফি লেখা না থাকায় ইজাদারের জরিমানা করা হয়েছে। পরবর্তী হাটে টোল আদায়ের নির্ধারিত ফি জনসম্মুখে প্রদর্শন করতে বলা হয়েছে। নিদের্শনা না মানলে ইজাদারের বিরুদ্ধে আইনতগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর