শিরোনাম
স্বাগতম:
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় যৌথ অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার জানিয়েছে, গত ২১ এপ্রিল (মঙ্গলবার) সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো খাইবারে যৌথ অভিযান চালায়।-খবর তোলপাড়।
আইএসপিআর জানায়, অভিযান চলাকালে তীব্র গোলাগুলিতে ভারত সমর্থিত ফিতনা-আল-খারিজির ২২ সন্ত্রাসী নিহত হয়।বিবৃতিতে বলা হয়, ‘কাপুরুষতা এবং জীবিত ধরা পড়ার ভয়ে খারিজিরা নির্বিচারে গুলি চালাতে শুরু করে, যার ফলে ১০ বছর বয়সী এক নিষ্পাপ শিশু শহীদ হয়।’
সূত্র: ডন
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর









Chief Editor-Dipali Rani Roy