শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের

প্রকাশের সময়: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির সরকারি বার্তাসংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। এমন তথ্য দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদন প্রকাশ করেছে।-খবর তোলপাড়।

সাক্ষাৎকারে কাজেম জালালি বলেছেন, “বন্ধুত্বপূর্ণ কিছু দেশের ক্ষেত্রে হরমুজ প্রণালির টোল মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান; যেমন রাশিয়া। ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে।”

ইরানের ‘বন্ধুত্বপূর্ণ’ দেশের তালিকায় রাশিয়া ছাড়া আর কোন কোন দেশ আছে- তা অবশ্য বলেননি কাজেম জালালি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এর কিছুদিন পর দেশটির সরকার সিদ্ধান্ত নেয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের যেসব মিত্র এই যুদ্ধের পক্ষে- তারা ব্যতীত অন্যান্য দেশের জাহাজ হরমুজ দিয়ে চলাচল করতে পারবে। তবে সেক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অনুমতি নিতে হবে এবং নির্ধারিত ফি দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর