বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে নিজেদের শেষ হোম ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। কিংস অ্যারেনায় বিশ্বকাপে নিয়মিত খেলা অস্ট্রেলিয়ার কাছে মাত্র ২-০ গোলে হেরেছে। এর মধ্যে একটি গোল আবার আত্মঘাতী।

ম্যাচের ২৯ মিনিটে লিড পায় অস্ট্রেলিয়া। অবশ্য এই গোলটা সৌভাগ্যক্রমে। অস্ট্রেলিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার আজদিন হুরস্টিক প্রায় ৪০ গজ দূর থেকে শট নেন। বক্সের আগে দাড়িয়ে থাকা বাংলাদেশের ডিফেন্ডার মেহেদী মিঠুর পায়ে লেগে বল দিক পরিবর্তন হয়। গোলরক্ষক মিতুল অন্য পোস্টে তাকিয়ে দেখেন বল জালে ঢুকছে। বাফুফে নিশ্চিত করেছে গোলটি আত্মঘাতী হিসেবে ম্যাচ অফিসিয়াল লিপিবদ্ধ করেছে।-খবর তোলপাড় ।

ম্যাচের প্রথম ৪৫ মিনিট বাংলাদেশ অর্ধেই খেলা হয়েছে। রাকিব ও মোরসালিন চেষ্টা করেছেন কাউন্টার অ্যাটাকে যাওয়ার। ভেজা মাঠে তারাও পারেননি। প্রথমার্ধে বাংলাদেশের কোনো শট অন টার্গেট নেই।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ পাঁচ জন ফুটবলার পরিবর্তন করে। অধিনায়ক জামাল ভুইয়া ৫৫ মিনিটে নামেন। জামাল নামার কয়েক মিনিট পর দুই একটি আক্রমণে গিয়েছিল। যদিও সেগুলো পূর্ণতা পায়নি। অস্ট্রেলিয়া ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। বক্সের মধ্যে কুসুনি হেড করে গোল করেন।

অস্ট্রেলিয়া গোল পাওয়ার পর সেভাবে আগ্রাসী ভূমিকায় ছিল না। বল দখল করে বাংলাদেশের অর্ধে নিয়ন্ত্রণ রেখেই সন্তুষ্ট ছিল। মিতুল মারমাকে মেলবোর্নের মত বেশি পরীক্ষায় পড়তে হয়নি। বাংলাদেশ কোচ শাকিল, চন্দন ও রিমনকে নামান একসঙ্গে। এতে খুব বেশি প্রভাব পড়েনি৷

অস্ট্রেলিয়ার সঙ্গে গত আট বছরের মধ্যে বাংলাদেশ চার বার মুখোমুখি হলো। ২০১৫ বিশ্বকাপ বাছাইয়ে হোমে ৪-০ আর অ্যাওয়েতে ৫-০ গোলে হেরেছিল। এবার ২০২৬ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ ৭-০ গোলে হেরেছিল। আজ হোম ম্যাচে বাংলাদেশ হারল ২-০ গোলে। বিশ্ব র‍্যাংকিংয়ে ২৪ নম্বর দলের সঙ্গে এত কম ব্যবধানে হার বাংলাদেশের ফুটবলের জন্য স্বস্তির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর