বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

অজ্ঞান পার্টির খপ্পরে প্রধান শিক্ষক

প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে দিনদুপুরে অজ্ঞান পার্টির খপ্পড়ে পরে এক প্রধান শিক্ষক সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার(২৮এপ্রিল) দুপুর দেড়টার দিকে রাজারহাট উপজেলা পরিষদ চত্বর এলাকার সাবরেজিস্টার অফিসের সামনে।

ভূক্তভোগী জানান, রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের তাজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্র বার্ষিক খেলায় গুরত্বর আহত হয়। সে কারণে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ রায় মঙ্গলবার(২৮এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আর্থিক সহযোগীতার জন্য দেখা করতে আসেন। ইউএনও স্যার অফিসে না থাকায় তিনি বাইরে অবস্থান করছিলেন। দুপুর দেড়টার দিকে রাজারহাট উপজেলা পরিষদ চত্বর এলাকার সাবরেজিস্টার অফিসের সামনে হঠাৎ একটি অটো রিক্সা করে এক ছেলে এসে ৫০টাকার একটি নোট তার নাকের কাছ ধরে। কিছু বুঝে উঠার আগেই ছিনতাইকারী তার প্যান্টের পকেটে থাকা সাড়ে ১৬হাজার টাকা নিয়ে চম্পট দেয়। তিনি অসুস্থ হলে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভূক্তভোগী শৈলেন্দ্র নাথ বলেন, ছেলের কাছে পাঠানোর জন্য সাড়ে ১৬হাজার টাকা নিয়ে ইউএনও স্যারের কাছে এসেছিলাম। কিন্তু উপজেল পরিষদ চত্বরে ছিনতাই হবে এটা বুঝতে পারিনি। এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও থানায় অভিযোগ করা হয়েছে।

রাজারহাট উপজেলার নবাগত নির্বাহী অফিসার মিজ তানজিলা তাসনিম ও থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, উপজেলা পরিষদ চত্বরে সিসিটিভি রয়েছে। সিসি ফুটেজ দেখে ছিনতাইকারী সহজে চিহিৃত হতে পারে। বিষয়টি গুরত্বের সাথে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর