মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

দুই আর্জেন্টাইনের গোলে নাটকীয় জয়ে ক্লাব বিশ্বকাপে টিকে রইল ইন্টার

প্রকাশের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫

ক্লাব বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখল ইন্টার মিলান। শনিবার (২১ জুন) যুক্তরাষ্ট্রের সিয়াটলে জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসের বিপক্ষে এক গোল পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে দুই আর্জেন্টাইন লাউতারো মার্টিনেজ ও ভ্যালেন্তিন কারবোনির গোলে ২-১ গোলের জয় তুলে নেয় ইতালিয়ান জায়ান্টরা।

এদিন খেলার শুরু থেকেই ইন্টার আধিপত্য দেখালেও এগিয়ে যায় উরাওয়াই। ম্যাচের ১১তম মিনিটে দ্রুত এক পাল্টা আক্রমণে দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন রিওমা ওয়াতানাবে। ইন্টারের রক্ষণভাগ পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ে সেই মুহূর্তে।-খবর তোলপাড়।

তবে গোল হজমের পরও আক্রমণের ধার কমায়নি ইন্টার। একাধিক সুযোগ তৈরি করেও লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন লাওতারো মার্টিনেজরা। প্রথমার্ধে ইন্টারের ৯টি শটই ছিল লক্ষ্যছাড়া। মার্টিনেজের একটি হেড ক্রসবারে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে আরও বেশি চাপ তৈরি করে ইন্টার। একের পর এক আক্রমণে কাঁপিয়ে তোলে উরাওয়ার রক্ষণভাগ। হেনরিখ মখিতারিয়ানের সহজ সুযোগ নষ্ট করলেও ৭৭তম মিনিটে দুর্দান্ত এক ওভারহেড কিকে সমতায় ফেরান অধিনায়ক লাউতারো মার্টিনেজ।

গোল হজমের পর দৃশ্যত চাপে পড়ে যায় উরাওয়া। নির্ধারিত সময়ের যোগ করা দ্বিতীয় মিনিটে ম্যাচের নাটকীয় মুহূর্তটি আসে। কর্নার থেকে ডিফ্লেক্টেড শটের রিবাউন্ড ধরে গোল করেন বদলি আকে আর্জেন্টাইন খেলোয়াড় ভ্যালেন্তিন কারবোনি।

এই জয়ে টুর্নামেন্টে টিকে থাকার স্বপ্ন বাঁচিয়ে রাখল ইন্টার মিলান। সদ্য বিদায় নেওয়া সিমোনে ইনজাগির স্থলাভিষিক্ত কোচ ক্রিশ্চিয়ান চিভুর অধীনে এটি ইন্টারের দ্বিতীয় ম্যাচ। নতুন কোচের অধীনে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর বার্তাই যেন দিয়ে রাখল নেরাজ্জুরিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর