মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

অভিষেকেই ৬১ বছরের রেকর্ড ভাঙল প্রিটোরিয়াস

প্রকাশের সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট অভিষেকেই দুর্দান্ত এক কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান ড্রে প্রিটোরিয়াস। সাদা পোশাকে প্রথমবার নামার দিনই রঙিন এক সেঞ্চুরিতে তিনি ভেঙেছেন ৬১ বছরের পুরোনো রেকর্ড।

বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের শুরুতেই ১১২ বলে তিন অঙ্ক ছোঁয়েন এই ডানহাতি ব্যাটার। মাত্র ১৯ বছর ৯৩ দিন বয়সে এই মাইলফলকে পৌঁছে তিনি হয়ে যান দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।-খবর তোলপাড়।

এতদিন এই রেকর্ডটি ছিল কিংবদন্তি গ্রায়েম পোলকের দখলে। ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে পোলক সেঞ্চুরি করেছিলেন ১৯ বছর ৩১৭ দিন বয়সে। তবে সেটি ছিল তার ক্যারিয়ারের তৃতীয় টেস্ট।

অভিষেকে সেঞ্চুরি করলেন প্রিটোরিয়াস, দক্ষিণ আফ্রিকার ইতিহাসে যা সপ্তম ঘটনা। এর আগে সর্বশেষ ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে শতক পেয়েছিলেন স্টিফেন কুক।

শুধু শতকেই থেমে থাকেননি প্রিটোরিয়াস। আউট হওয়ার আগে ১৫৩ রানের এক অনবদ্য ইনিংস খেলেছেন তিনি। ১৫৭ বলে দেড়শ রান পূর্ণ করে আরেকটি রেকর্ড নিজের করে নেন এই তরুণ। টেস্টে সবচেয়ে কম বয়সে দেড়শ ছোঁয়ার কীর্তি এখন তার দখলে।

এই রেকর্ডটি এতদিন ছিল পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার জাভেদ মিয়াঁদাদের। ১৯৭৬ সালে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকে তিনি করেছিলেন ১৬৩ রান (বয়স ছিল ১৯ বছর ১১৯ দিন)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর