মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

সাকিবের জন্য বিসিবির দরজা সবসময় খোলা জানিয়েছে বিসিবি পরিচালক

প্রকাশের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্দান্ত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচেই ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন এই টাইগার অলরাউন্ডার। ম্যাচে ৩৭ বলে ৫৮ রান করার পাশাপাশি বল হাতে ১৩ রানে নিয়েছেন ৪ উইকেট। দলের জয়ে রাখেন বড় অবদান, জেতেন ম্যাচসেরার পুরস্কারও।-খবর তোলপাড়।

জাতীয় দলের হয়ে শেষ কবে খেলেছেন, সেটাই যেন ভুলে যেতে বসেছে ক্রিকেটপ্রেমীরা। আন্তর্জাতিক ক্রিকেটে অনেকেই সাকিবের শেষ দেখে ফেললেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনই তার প্রতি আশা হারাচ্ছে না।

শনিবার (১২ জুলাই) মিরপুরে গণমাধ্যমকে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে।

সাকিবের ফেরা নিয়ে মিঠু বলেন, ‘আগে কীভাবে চলেছে জানি না কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে। সেটা দেখা হবে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর